হেভেন ফিউনারাল ইউকের প্রথম বর্ষপূর্তি উদযাপন

হেভেন ফিউনারাল ইউকের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইল ফুডের ফ্রেন্ড অ্যান্ড সুইটস কফি বারে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। গত ১৮ নভেম্বর (মঙ্গলবার) সন্ধ্যা সাড়ে ৬টায়  শুরু হওয়া এ আয়োজনে কমিউনিটির অসংখ্য গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন হেভেন ফিউনারাল ইউকের সভাপতি জনাব মোঃ শহিদুল আলম। সার্বিক সঞ্চালনায় ছিলেন উজ্জ্বল শাহ, তাকে সহযোগিতা করেন জনাব মুকুল। উদ্বোধনী পর্বে অনুষ্ঠিত হয় দোয়া ও মিলাদ মাহফিল, যেখানে প্রতিষ্ঠানের উন্নতি ও কমিউনিটির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব জাহাঙ্গীর আলম। পাশাপাশি সম্মানিত অতিথি হিসেবে অংশ নেন দৈনিক মিল্লাতের প্রকাশক জনাব মিজানুর রহমান, যিনি অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে মেম্বারশিপ কার্ডও গ্রহণ করেন।

এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—
শহিদুল আলম, রফিক আহমেদ, মাহবুব আলম, আরাফাত ভাই, শাকিব ভাই, বাবুল ভাইসহ কমিউনিটির বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ।

কমিউনিটির পক্ষ থেকে বক্তব্য রাখেন তাজুল ইসলাম বাবুল প্রধান এবং দৈনিক মিল্লাতের প্রকাশক মিজানুর রহমান। বক্তারা হেভেন ফিউনারাল ইউকের কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা ও কমিউনিটিতে সেবার বিস্তার নিয়ে গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন। অতিথিরাও ফিউনারাল কমিটির প্রতি বিভিন্ন প্রশ্ন উপস্থাপন করেন, যেগুলোর উত্তর নেতৃবৃন্দ যথাযথভাবে প্রদান করেন।

আলোচনা, দোয়া মাহফিল ও মেম্বারশিপ বিতরণ শেষে অতিথিদের জন্য বিশেষ ডিনারের আয়োজন করা হয়। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে পুরো অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয় এবং শেষে সবাই পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে বিদায় নেন।

Related posts

মক্কায় হামলার দাবি ‘পুরোনো ও ভিত্তিহীন মিথ্যা’: হুথি কর্মকর্তা

ইয়েমেনে সংঘাত তীব্র, ঘরছাড়া এক লাখের বেশি মানুষ: জাতিসংঘ

লিথুয়ানিয়ার আকাশে সন্দেহভাজন রুশ ড্রোন ভূপাতিত করল ইতালীয় যুদ্ধবিমান