ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনা : সোমবার জাতিসংঘে ভোটাভুটি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনা অনুমোদনের প্রস্তাবে সোমবার ভোটাভুটি করবে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। কূটনীতিকরা এ তথ্য জানিয়েছেন।

জাতিসংঘ সদর দপ্তর থেকে এএফপি জানায়, গত সপ্তাহে ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদে এই প্রস্তাবের ওপর আলোচনা শুরু করে যুক্তরাষ্ট্র। ইসরাইল ও হামাসের মধ্যে চলা দুই বছরের যুদ্ধের পর ঘোষিত যুদ্ধবিরতিকে অনুসরণ করে ট্রাম্পের শান্তি পরিকল্পনাকে সমর্থন দেওয়াই এই প্রস্তাবের মূল উদ্দেশ্য।

যুক্তরাষ্ট্রের পাশাপাশি মিশর, সৌদি আরব ও তুরস্কসহ কয়েকটি আরব ও মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ নিরাপত্তা পরিষদকে দ্রুত প্রস্তাবটি গ্রহণের আহ্বান জানিয়েছে।

Related posts

পশ্চিম ইয়েমেনে বাস্তুচ্যুত ৩ লাখের বেশি মানুষ, সংকট আরও গভীর

যুক্তরাষ্ট্রে হ্যালোইন ছুটিতে একের পর এক বন্দুক হামলা, নিহত অন্তত ৬

ইরানে পারমাণবিক হামলার জন্য ট্রাম্পকে চাপ দিচ্ছেন নেতানিয়াহু: টাকার কার্লসন