লিবিয়া উপকূলে অভিবাসী নৌকাডুবিতে ৪২ জনের প্রাণহানির আশঙ্কা: জাতিসংঘ

লিবিয়া উপকূলে একটি রাবারের নৌকা ডুবে গেলে ৪২ জন অভিবাসী নিখোঁজ হয়েছে। তাদের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। ছয় দিন ভেসে থাকার পর মাত্র সাতজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। জাতিসংঘ বুধবার এ তথ্য জানায়।

জেনেভা থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানায়।

জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা এক বিবৃতিতে জানায়, দুঃখজনকভাবে, ৪২ জন এখনো নিখোঁজ রয়েছে ও তাদের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। তাদের মধ্যে ২৯ জন সুদানের, আটজন সোমালিয়ার, তিনজন ক্যামেরুনের ও দুজন নাইজেরিয়ার নাগরিক।

বিবৃতিতে আরও বলা হয়, উদ্ধার হওয়া সাতজনের মধ্যে সুদানের চারজন, নাইজেরিয়ার দুইজন ও ক্যামেরুনের একজন রয়েছেন।

Related posts

শিক্ষায় বিনিয়োগ ও সামরিক সেবার বাধ্যবাধকতা বাতিলের দাবিতে জার্মানিতে জেন জি বিক্ষোভ

জীবনযাত্রার ব্যয় ও শিক্ষাব্যবস্থার প্রতিবাদে ফ্রান্সে বিক্ষোভ, গ্রেপ্তার ২৯০

সাইবার হামলায় চুরি হওয়া অর্থের ৯০ শতাংশ পূরণ করল বাইন্যান্স