লন্ডন প্রতিনিধি, দৈনিক মিল্লাতঃ বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও জনমানুষের আস্থাভাজন নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপি মনোনয়ন প্রত্যাশী মাসুদুজ্জামান মাসুদকে সমর্থন জানাতে যুক্তরাজ্যের লন্ডনে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। গত ২১ অক্টোবর (মঙ্গলবার) ইলফোর্ডের একটি স্থানীয় হলে প্রবাসী নারায়ণগঞ্জবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে মাসুদুজ্জামান মাসুদ ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা ও এলাকার জনগণের অধিকার প্রতিষ্ঠায় তাঁর অঙ্গীকার তুলে ধরেন।
সভায় প্রবাসী নারায়ণগঞ্জবাসীর পাশাপাশি উপস্থিত ছিলেন দৈনিক মিল্লাত-এর প্রকাশক ও বিশিষ্ট সাংবাদিক মিজানুর রহমান। অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে তাঁর উপস্থিতি প্রবাসী মহলে উৎসাহ ও উচ্ছ্বাস যোগায় এবং মাসুদুজ্জামান মাসুদের প্রতি সমর্থনের যে ধারা তৈরি হয়েছে তা আরও বেগবান হয়।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—দেলোয়ার হোসেন, মোস্তফা হাসিম, এ বি এম সেলিম হাসান, আজম সামসুল, সাইফুল ইসলাম, শাহ জালাল সরদার, জালাল উদ্দিন আহম্মেদ, আরজু জামান, সুনিল, ডি এম সির, কার্তিক, সাহেদ, সেলিম হক, আরমান হোসেন, ফারুক শেমল, সামসুল ইসলাম নাছির, হুদাসহ আরও অনেকে।
বক্তারা প্রবাসী সকল নারায়ণগঞ্জবাসীকে ঐক্যবদ্ধভাবে বিএনপি মনোনয়ন প্রত্যাশী মাসুদুজ্জামান মাসুদের সমর্থনে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান