কক্সবাজারে ২ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

দিদারুল ইসলাম (ঈদগাঁও) কক্সবাজার প্রতিনিধিঃ কক্সবাজারে নিষেধাজ্ঞা অমান্য করে সাগরে মাছ ধরার সময় অভিযান পরিচালনা করে দুই হাজার মিটার কারেন্ট জাল জব্দ করেছে উখিয়া উপজেলা মৎস্য অধিদপ্তর।

১৬ অক্টোবর বিকেলে সোনারপাড়া পয়েন্টের পশ্চিমে বঙ্গোপসাগরে এ অভিযান পরিচালনা করা হয়। বাংলাদেশ কোস্টগার্ড ও ফিশারিজ লাইভলিহুড এনহ্যান্সমেন্ট প্রজেক্টের সহায়তায় পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. ওবায়দুল হক।

তিনি দৈনিক মিল্লাত প্রতিবেদক কে বলেন, মা ইলিশ রক্ষায় চলমান সরকার ঘোষিত মাছ ধরায় নিষেধাজ্ঞা কার্যকর রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। গোপন সংবাদের ভিত্তিতে সাগরে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার অভিযোগে এ অভিযান চালানো হয়। এতে প্রায় ২ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।

তিনি আরও জানান, জব্দকৃত জালগুলো পরবর্তীতে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। মা ইলিশ ৯সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, মা ইলিশ সংরক্ষণে সরকার ৪ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিন সাগর ও নদীতে ইলিশ ধরা, বিক্রি, পরিবহন ও মজুতের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে

Related posts

না জানিয়ে আচমকা মন্ত্রীর আগমন পরিবার পরিকল্পনা স্বাস্থ্যকেন্দ্রের প্রধান ফটক তালাবদ্ধ

গাজীপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত

উচ্ছেদ অভিযানে লন্ডভন্ড জৈনাবাজার: কোটি টাকার ক্ষতির মুখে শতাধিক ব্যবসায়ী