আসাদকে হস্তান্তরে মস্কোকে অনুরোধ করবেন সিরিয়ার প্রেসিডেন্ট : এএফপি

সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল-শারা বুধবার মস্কোয় তার প্রথম সফরে রাশিয়াকে সাবেক শাসক স্বৈরশাসক বাশার আল-আসাদকে হস্তান্তরের অনুরোধ করবেন। সরকারি একজন কর্মকর্তা একথা জানিয়েছেন।

দামেস্ক থেকে এএফপি এ খবর জানিয়েছে।

গণমাধ্যমকে ব্রিফ করার অনুমতি না দেওয়ায় নাম প্রকাশে অনিচ্ছুক এই কর্মকর্তা এএফপি’কে বলেছেন, ‘শারা রাশিয়ার প্রেসিডেন্টকে যুদ্ধাপরাধকারী এবং রাশিয়ায় বসবাসকারী সকল ব্যক্তিকে, বিশেষ করে বাশার আল-আসাদকে তাদের কাছে হস্তান্তরের অনুরোধ করবেন’। গত বছরের ৮ ডিসেম্বরে ক্ষমতাচ্যুত হয়ে মস্কোতে আশ্রয় নিয়েছেন বাশার আল-আসাদ।

সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ‘সানা’ জানিয়েছে, শারা বুধবার ‘দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক এবং সাধারণ স্বার্থের আঞ্চলিক ও আন্তর্জাতিক উন্নয়ন নিয়ে রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের সাথে আলোচনার জন্য এক সরকারি সফরে’ রাশিয়ায় পৌঁছেছেন।

Related posts

পশ্চিম ইয়েমেনে বাস্তুচ্যুত ৩ লাখের বেশি মানুষ, সংকট আরও গভীর

যুক্তরাষ্ট্রে হ্যালোইন ছুটিতে একের পর এক বন্দুক হামলা, নিহত অন্তত ৬

ইরানে পারমাণবিক হামলার জন্য ট্রাম্পকে চাপ দিচ্ছেন নেতানিয়াহু: টাকার কার্লসন