রেড ক্রস বেশ কয়েকজন মৃত জিম্মির দেহাবশেষ সংগ্রহের জন্য যাচ্ছে: ইসরাইলি সেনাবাহিনী

ইসরাইলি সেনাবাহিনী সোমবার জানিয়েছে, রেড ক্রস গাজায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী হামাসের হাতে আটক বেশ কয়েকজন মৃত জিম্মির দেহাবশেষ সংগ্রহের জন্য যাচ্ছে।

সেনাবাহিনী শিন বেট নিরাপত্তা সংস্থার সাথে এক যৌথ বিবৃতিতে জানিয়েছে, ‘প্রাপ্ত তথ্য অনুসারে, রেড ক্রস দক্ষিণ গাজা উপত্যকার মিলনস্থলে যাচ্ছে। যেখানে মৃত জিম্মির বেশ কয়েকটি কফিন তাদের হেফাজতে স্থানান্তর করা হবে’। জেরুজালেম থেকে এএফপি এ খবর জানিয়েছে।

হামাসের সশস্ত্র শাখা আগে বলেছিল, সোমবার গাজায় আটক ২৮ জনের মধ্যে তারা মাত্র চারটি মৃতদেহ হস্তান্তর করবে।

Related posts

মক্কায় হামলার দাবি ‘পুরোনো ও ভিত্তিহীন মিথ্যা’: হুথি কর্মকর্তা

ইয়েমেনে সংঘাত তীব্র, ঘরছাড়া এক লাখের বেশি মানুষ: জাতিসংঘ

লিথুয়ানিয়ার আকাশে সন্দেহভাজন রুশ ড্রোন ভূপাতিত করল ইতালীয় যুদ্ধবিমান