এখন থেকে আন্তর্জাতিক বিমানবন্দর কক্সবাজার

এইচ এন আলম, কক্সবাজার প্রতিনিধিঃ কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। রোববার (১২ অক্টোবর) বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এর সিএ-১ শাখা থেকে যুগ্মসচিব আহমেদ জামিল স্বাক্ষরিত এ প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, Sub-rule (1) এ প্রদত্ত ক্ষমতাবলে সরকার The Civil Aviation Rules, 1984 এ Rule 16 কক্সবাজার বিমানবন্দরকে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে ঘোষণা করিল।

জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

Related posts

শ্রীপুরে ভিক্ষুক জুলেখা হত্যা: ১০ মাসেও গ্রেপ্তার নেই, বিচারের দাবিতে মানববন্ধন

কালীগঞ্জে ৪৫ লাখ টাকার মালামাল ডাকাতি, ট্রাক-পিকআপসহ গ্রেপ্তার ২

বাগেরহাট বিআরটিএ কার্যালয়ে দুদকের অভিযান, মিলেছে অনিয়মের তথ্য