জুলাই-আগস্টে বৈদেশিক ঋণ পরিশোধ বেড়েছে

২০২৫-২৬ অর্থবছরের প্রথম দুই মাসে বাংলাদেশ ৬৬৭.১১ মিলিয়ন ডলার বৈদেশিক ঋণ পরিশোধ করেছে।

আজ রোববার অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

সরকার জুলাই-আগস্ট সময়ে ৪৮৮.৭৯ মিলিয়ন ডলার আসল এবং ১৭৮.৩২ মিলিয়ন ডলার সুদ পরিশোধ করেছে। অপরদিকে গত অর্থবছরে (২০২৪-২৫) একই সময়ে যথাক্রমে ৪১৫.৬২ মিলিয়ন ডলার আসল এবং ১৭৩.৬০ মিলিয়ন ডলার সুদ পরিশোধ করা হয়।

এদিকে, উন্নয়ন অংশীদাররা ২০২৫-২৬ অর্থবছরের জুলাই-আগস্ট সময়ে ৭৫০.০৬ মিলিয়ন ডলার ঋণ প্রদান করেছে। ২০২৪-২৫ অর্থবছরের এই সময়ে এই ঋণের পরিমাণ ছিল ৪৫৮.২৪ মিলিয়ন ডলার।

এই সময়ে সরকার প্রায় ২৪৩.৮১ মিলিয়ন ডলারের প্রতিশ্রুতি পেয়েছে, যা গত অর্থবছরের একই সময়ে ছিল ২০.১৬ মিলিয়ন ডলার।

Related posts

বাংলাদেশ ব্যাংকের অর্থ উদ্ধারের মামলা: মার্কিন আইন প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি বাতিল

সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের জন্য বড় সুখবর

টানা উত্থানের পর বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম