ইরানের ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহালকে স্বাগত জানালো ইসরাইল

ইরানের ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহালের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে ইসরাইল বলেছে, এটি ইসলামী প্রজাতন্ত্রের পারমাণবিক কর্মসূচিতে প্রতিশ্রুতি লঙ্ঘনের সরাসরি প্রতিক্রিয়া।

জেরুজালেম থেকে এএফপি জানায়, ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয় এক্স-এ এক বার্তায় বলেছে, ‘এটি ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে তাদের প্রতিশ্রুতি লঙ্ঘনের একটি বড় প্রতিক্রিয়া, বিশেষ করে তাদের সামরিক পারমাণবিক কর্মসূচির বিষয়ে। লক্ষ্য স্পষ্ট : ইরানের পারমাণবিক অস্ত্রধারী হওয়া প্রতিরোধ করা। বিশ্বের সবাইকে এই লক্ষ্য অর্জনে সমস্ত উপায় ব্যবহার করতে হবে।’

Related posts

মক্কায় হামলার দাবি ‘পুরোনো ও ভিত্তিহীন মিথ্যা’: হুথি কর্মকর্তা

ইয়েমেনে সংঘাত তীব্র, ঘরছাড়া এক লাখের বেশি মানুষ: জাতিসংঘ

লিথুয়ানিয়ার আকাশে সন্দেহভাজন রুশ ড্রোন ভূপাতিত করল ইতালীয় যুদ্ধবিমান