বিভিন্ন কেন্দ্রে ৭০ শতাংশের বেশি ভোট সংগ্রহ হয়েছে, বেলা তিনটার দিকে বললেন উপাচার্য

ডাকসু নির্বাচনে স্বচ্ছতার ঘাটতি নেই বলে দাবি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান।

বেলা তিনটার দিকে সিনেট ভবনের তিনটি কেন্দ্র পরিদর্শনে গিয়ে উপাচার্য সাংবাদিকদের বলেন, ইতিমধ্যে বিভিন্ন কেন্দ্রে ৭০ শতাংশের বেশি ভোট সংগ্রহ হয়েছে। চারটার পরও যেসব শিক্ষার্থী লাইনে থাকবেন, তাঁদের ভোট নেওয়া হবে।

উপাচার্য বলেন, ‘কার্জন হলে ভুলক্রমে একটি ছোট সমস্যা হয়েছে। তার জন্য আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছি। তবুও এই ঘটনার আমরা পুনরায় তদন্ত করে কেউ জড়িত থাকলে ব্যবস্থা নেব।’

উল্লেখ্য, কার্জন হলে এক ভোটারকে দুটি ব্যালট দেওয়া হয়েছিল। পরে পোলিং অফিসারকে প্রত্যাহার করা হয়।

ভোট দেওয়ার সময় শেষ হওয়ার আগ মুহূর্তে মাইকে শিক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশ করতে বলা হচ্ছে। বিকেল ৪টার পর আর কাউকে কেন্দ্রে ঢুকতে দেওয়া হবে না। সিনেট ভবন কেন্দ্র, ঢাকা বিশ্ববিদ্যালয়, ৯ আগস্ট
ভোট দেওয়ার সময় শেষ হওয়ার আগ মুহূর্তে মাইকে শিক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশ করতে বলা হচ্ছে। বিকেল ৪টার পর আর কাউকে কেন্দ্রে ঢুকতে দেওয়া হবে না। সিনেট ভবন কেন্দ্র, ঢাকা বিশ্ববিদ্যালয়, ৯ আগস্টছবি : তানভীর আহাম্মেদ
টিএসসির কেন্দ্রে ‘ক্রস চিহ্ন’ দেওয়া একটি ব্যালট একজন ভোটারকে দেওয়ার অভিযোগ সম্পর্কে উপাচার্য বলেন, ‘এখানেও আমরা সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছি।

ডাকসু নির্বাচন এখন দেশের দাবিতে পরিণত হয়েছে উল্লেখ করে উপাচার্য বলেন, ‘আমরা আশা করছি, যিনি জিতবেন এবং যিনি বিজেতা হবেন, সবাই ফলাফল মেনে নেবেন। তাঁরা স্বীকার করবেন যে, কোথাও কোনো স্বচ্ছতার ঘাটতি নেই।’

এর আগে বেলা আড়াইটার দিকে সিনেট ভবনের তিনটি কেন্দ্র পরিদর্শনে যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহউপাচার্য (প্রশাসন) অধ্যাপক সায়মা হক বিদিশা। তিনি প্রথম আলোকে বলেন, ‘শিক্ষার্থীরা আনন্দঘন পরিবেশে ভোট দিতে পারছে। এখনো সময় আছে। ভোটারও আসছে। আশা করছি উল্লেখযোগ্য ভোট পড়বে।

Related posts

৬৫ হাজার ৫১৭ কোটি টাকার ১৬ প্রকল্প নিয়ে একনেক সভা শুরু

চার দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

সরকারি দপ্তরে ডিজিটাল হাজিরা নিশ্চিত করার তাগিদ