Home আজকের মিল্লাত চক্রান্ত করে বারবার পরাজিত হয়েছে বাকশালিরা: রিজভী

চক্রান্ত করে বারবার পরাজিত হয়েছে বাকশালিরা: রিজভী

A+A-
Reset

দেশকে অস্থিতিশীল করতে বাকশালিরা বারবার চক্রান্ত করেও পরাজিত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, কোনো রাজনৈতিক দল ঘোলা পানিতে মাছ শিকার করে ফ্যাসিস্টদের মদদ দেওয়ার চেষ্টা করলে জনগণ তাদের ক্ষমা করবে না।

শনিবার (৭ নভেম্বর) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সকালে রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

রুহুল কবির রিজভী বলেন, ‘দেশকে অস্থিতিশীল করতে বাকশালিরা বারবার চক্রান্ত করেও পরাজিত হয়েছে। বিদেশে থাকা অপশক্তিও গণতান্ত্রিক অগ্রযাত্রা থামাতে চাইছে। তবে ৭ নভেম্বরের চেতনাকে ধারণ করে গণতান্ত্রিক অগ্রযাত্রায় দেশের মানুষ বারবার ঐক্যবদ্ধ হবে।’

এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান মন্ত্রী ও দলীয় নেতাদের সঙ্গে নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। পরে তাঁরা ফাতেহা পাঠ ও দোয়া করেন।

এ সময় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী ছাড়াও উপস্থিত ছিলেন দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, জাতীয় স্থায়ী কমিটির সদস্য এবং অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন, জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান, বিএনপির ভাইস চেয়ারম্যান ও হুইপ নুরুল ইসলাম মনি, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এবং বিএনপির প্রচার সম্পাদক ও মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাহউদ্দিন টুকু।

এ সম্পর্কিত আরও সংবাদ

সোস্যাল মিডিয়াতে আমরা