Home আজকের মিল্লাত ২৮শে অক্টোবর পল্টন হত্যাকাণ্ড ও খুনি সন্ত্রাসীদের বিচারের দাবিতে কোনাবাড়ীতে জামায়াতের বিক্ষোভ মিছিল ও পথসভা

২৮শে অক্টোবর পল্টন হত্যাকাণ্ড ও খুনি সন্ত্রাসীদের বিচারের দাবিতে কোনাবাড়ীতে জামায়াতের বিক্ষোভ মিছিল ও পথসভা

A+A-
Reset

ফারুক আহমদ :

বহুল আলোচিত ২৮শে অক্টোবর পল্টন হত্যাকাণ্ডের প্রতিবাদ এবং খুনি সন্ত্রাসীদের দ্রুত বিচারের দাবিতে গাজীপুর মহানগরের কোনাবাড়ী শাখার উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

আজ ২৮শে অক্টোবর (বুধবার) সকাল ৭ ঘটিকায় কোনাবাড়ী এলাকায় এই কর্মসূচি পালিত হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনাবাড়ী শাখা আয়োজিত এই বিক্ষোভ মিছিলে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের একটি বিশাল দল অংশ নেয়। মিছিলটি এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এক সংক্ষিপ্ত পথসভার মাধ্যমে সমাপ্ত হয়।

পথসভায় বক্তারা বলেন, ২০০৬ সালের ২৮শে অক্টোবর পল্টনে লগি-বৈঠার মাধ্যমে নৃশংসভাবে মানুষ হত্যা করে দেশে অরাজকতা ও ফ্যাসিবাদী শাসনের ভিত তৈরি করা হয়েছিল। তৎকালীন সেই বর্বর হত্যাকাণ্ডের সাথে জড়িত খুনি ও সন্ত্রাসীদের বিচার বাংলার মাটিতে নিশ্চিত করতে হবে। অন্যথায় দেশের জনগণ এই পৈশাচিক হত্যাকাণ্ডের বিরুদ্ধে আরও কঠোর আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে।
বিক্ষোভ মিছিল ও পথসভায় বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর মহানগর কোনাবাড়ী শাখার স্থানীয় দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন এবং অবিলম্বে খুনিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এ সম্পর্কিত আরও সংবাদ

সোস্যাল মিডিয়াতে আমরা