Home আজকের মিল্লাত নেপালে বন্যায় নিখোঁজ দুই শতাধিক শিক্ষার্থী

নেপালে বন্যায় নিখোঁজ দুই শতাধিক শিক্ষার্থী

A+A-
Reset

নেপালে ভয়াবহ বন্যায় দুই শতাধিক স্কুলশিক্ষার্থী নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে দেশটির শিক্ষা মন্ত্রণালয়। এ ছাড়া প্রায় ২০ জন শিক্ষার্থী বন্যার পানিতে ভেসে গেছে। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত তিন জেলায় অন্তত ১৯টি শিক্ষাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে নয়টি স্কুল পুরোপুরি ধ্বংস হয়েছে এবং সাতটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক ও শিক্ষার্থীদেরও নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে।

শিক্ষা ও ক্রীড়া মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, বন্যার পর দুই শতাধিক শিক্ষার্থীর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বেশিরভাগই রাসুয়া ও নুওয়াকোট জেলায় অবস্থিত।

এই দুই জেলার ক্ষতিগ্রস্ত কয়েকটি স্কুলে মোট ২ হাজার ৪২৫ জন শিক্ষার্থী পড়াশোনা করত। বন্যায় কোনো কোনো স্কুল পানিতে তলিয়ে গেছে। আবার কিছু শিক্ষাপ্রতিষ্ঠান ভূমিধসে মাটির নিচে চাপা পড়েছে।

একটি স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, শিক্ষার্থীদের বহনকারী একটি বাসও বন্যার পানিতে ভেসে গেছে। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী ও শিক্ষক নিখোঁজ হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

নিখোঁজ শিক্ষার্থী ও শিক্ষকদের উদ্ধারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুসন্ধান ও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

এ সম্পর্কিত আরও সংবাদ

সোস্যাল মিডিয়াতে আমরা