30
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে নানা আনুষ্ঠানিকতা, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে শারদীয় বিজয়া দশমী ১৪৩৩ বঙ্গাব্দ।
এ উপলক্ষে ভাওয়াল রাজাবাড়ি রাজকাচারী মাঠে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু।
অনুষ্ঠানে অরুণ চন্দ্র দাসের সভাপতিত্বে এবং পীযূষ কুমার ঘোষ লিটন, অরুণ কুমার মল্লিক ও নিতাই চন্দ্র মণ্ডলের যৌথ সঞ্চালনা ও পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা বিএনপির সদস্যসচিব খাইরুল কবির মণ্ডল আজাদ, সাবেক সিনিয়র সহসভাপতি কাজিম উদ্দিন ফকির, রাজাবাড়ি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক নাজমুল হুদা শাহীন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মুহিদুল ইসলাম নয়ন, সদস্যসচিব রাকিবুল ইসলাম মোড়ল এবং যুগ্ম আহ্বায়ক শাহিনুর সরকার।
এছাড়া অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজাবাড়ি হিন্দু ধর্মীয় কল্যাণ পরিষদের প্রধান উপদেষ্টা বাবু ওমা কান্ত মল্লিক।
রাজাবাড়ি ইউনিয়ন বিএনপির সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এই অনুষ্ঠানটির আইনশৃঙ্খলা ও সার্বিক নিরাপত্তায় নিয়োজিত ছিল শ্রীপুর মডেল থানা পুলিশ এবং ৮ নম্বর রাজাবাড়ি ইউনিয়ন পরিষদ।
ধর্মীয় সম্প্রীতি, সৌহার্দ্য ও পরস্পরের মধ্যে ভ্রাতৃত্বের অটুট বন্ধন বজায় রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করার মধ্য দিয়ে উৎসবমুখর এই আয়োজনের সমাপ্তি ঘটে।