Home আজকের মিল্লাত সরকার, গণতন্ত্র ও রাজনীতিকে সঠিক পথে রাখতে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ: সড়ক পরিবহণমন্ত্রী

সরকার, গণতন্ত্র ও রাজনীতিকে সঠিক পথে রাখতে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ: সড়ক পরিবহণমন্ত্রী

A+A-
Reset

সাংবাদিকরা সমাজের অন্যায়-অবিচার তুলে ধরার পাশাপাশি সরকার, গণতন্ত্র ও রাজনীতিকে সঠিক পথে পরিচালিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহণ ও সেতু, নৌপরিবহণ এবং রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম রবি।

রোববার (১৮ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে জাতীয় প্রেস ক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ সভাপতিত্ব করেন। এ সময় বক্তব্য দেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) চেয়ারম্যান ও দৈনিক যুগান্তরের সম্পাদক কবি আবদুল হাই শিকদার, বাসসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভুঁইয়া, প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমেদ এবং ফটো সাংবাদিক অ্যাসোসিয়েশনের সভাপতি একেএম মহসিন প্রমুখ।

অনুষ্ঠান শেষে জাতীয় প্রেস ক্লাবের সপ্তাহব্যাপী ক্রীড়া উৎসবের বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন মন্ত্রী শেখ রবিউল আলম রবি।

এ সময় দাবা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দৈনিক যুগান্তরের যুগ্ম বার্তা সম্পাদক মুহাম্মদ ইমাম উদ্দীন হান্নানসহ বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

ছবি: জাতীয় প্রেস ক্লাবের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান। ছবি: সংগৃহীত

এ সম্পর্কিত আরও সংবাদ

সোস্যাল মিডিয়াতে আমরা