Home আজকের মিল্লাত এ বছর ডেঙ্গুতে মৃত্যু তুলনামূলক কম: স্থানীয় সরকারমন্ত্রী

এ বছর ডেঙ্গুতে মৃত্যু তুলনামূলক কম: স্থানীয় সরকারমন্ত্রী

A+A-
Reset

আগের বছরগুলোর তুলনায় চলতি বছর ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা তুলনামূলক কম বলে দাবি করেছেন স্থানীয় সরকারমন্ত্রী ড. আবদুল মঈন খান। তবে সামনের দিনগুলোতে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা যাতে আর না বাড়ে, সে জন্য কার্যকর ও সমন্বিত উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।

সোমবার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর একটি হোটেলে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উদ্যোগে এবং বিশ্বব্যাংকের সহায়তায় আয়োজিত ‘ডেঙ্গু প্রতিরোধে কৌশলগত কর্মপরিকল্পনা’ শীর্ষক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ড. আবদুল মঈন খান বলেন, ডেঙ্গু প্রতিরোধ ও নিয়ন্ত্রণে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে কাজ করছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব পক্ষকে আরও সক্রিয় ও সমন্বিতভাবে কাজ করতে হবে।

তিনি বলেন, প্রধানমন্ত্রীও দেশের ডেঙ্গু পরিস্থিতি নিয়ে তৎপর রয়েছেন। ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকারের পাশাপাশি সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠান ও সংস্থাকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

বর্তমান সরকার জনগণের কল্যাণে কাজ করছে উল্লেখ করে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, জনস্বাস্থ্য সুরক্ষা ও মানুষের কল্যাণে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

তিনি আশা প্রকাশ করেন, ডেঙ্গু প্রতিরোধে কার্যকর পরিকল্পনা গ্রহণ ও তা যথাযথভাবে বাস্তবায়ন করা গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে।

এ সম্পর্কিত আরও সংবাদ

সোস্যাল মিডিয়াতে আমরা