Home আজকের মিল্লাত ইইউ নিজেদের ‘সার্বভৌমত্ব’ বিসর্জন দিয়েছে: ইরান

ইইউ নিজেদের ‘সার্বভৌমত্ব’ বিসর্জন দিয়েছে: ইরান

A+A-
Reset

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় সমর্থন দেওয়ায় ইউরোপীয় ইউনিয়নকে (ইইউ) ‘নৈতিক অবক্ষয় ও রাজনৈতিক অক্ষমতার’ প্রতীক হিসেবে আখ্যা দিয়েছে ইরান। তেহরানের অভিযোগ, মার্কিন চাপের কাছে ইইউ নিজেদের সার্বভৌমত্ব, আইন ও নৈতিক অবস্থান বিসর্জন দিচ্ছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এসব অভিযোগ করেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই।

পোস্টে বাঘেই লিখেছেন, ‘ইইউ মনে হচ্ছে মার্কিন বলপ্রয়োগের কাছে নিজেদের সার্বভৌমত্ব, আইন ও নীতি-নৈতিকতা বিসর্জন দিচ্ছে।’

তেহরানের বিরুদ্ধে একতরফা ও বেআইনি অর্থনৈতিক নিষেধাজ্ঞায় ইইউয়ের সমর্থনের সমালোচনা করে তিনি বলেন, এ ধরনের পদক্ষেপ আন্তর্জাতিক আইন এবং ইইউয়ের নিজস্ব নীতিমালার পরিপন্থী।

ইসমাইল বাঘেই আরও বলেন, ওয়াশিংটনের ‘অন্যায্য অর্থনৈতিক যুদ্ধকে’ সমর্থন করা আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন। এ ধরনের কর্মকাণ্ডের জন্য ইইউভুক্ত প্রতিটি সদস্য রাষ্ট্রকে জবাবদিহির আওতায় আনা উচিত বলেও মন্তব্য করেন তিনি।

ইরানের এই মুখপাত্র বলেন, ইউরোপীয় ইউনিয়ন একদিকে উত্তেজনা কমানো ও আঞ্চলিক স্থিতিশীলতার কথা বলবে, অন্যদিকে ওয়াশিংটনের ‘অর্থনৈতিক সন্ত্রাসবাদকে’ সমর্থন করবে—এ দুটি অবস্থান একই সঙ্গে চলতে পারে না।

সূত্র: মিডল ইস্ট আই

এ সম্পর্কিত আরও সংবাদ

সোস্যাল মিডিয়াতে আমরা