Home আজকের মিল্লাত আজ বঙ্গভবনে প্রথম কর্মদিবস, গার্ড অব অনার পাবেন রাষ্ট্রপতি

আজ বঙ্গভবনে প্রথম কর্মদিবস, গার্ড অব অনার পাবেন রাষ্ট্রপতি

A+A-
Reset

দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার পর রোববার (২৩ আগস্ট) প্রথমবারের মতো বঙ্গভবনে নিজের কার্যালয়ে যাচ্ছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সকাল ১০টা ৫০ মিনিটে রাজধানীর মিন্টো রোডের সরকারি বাসভবন থেকে বঙ্গভবনের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে তার। বেলা ১১টায় বঙ্গভবনে পৌঁছালে রাষ্ট্রপতিকে আনুষ্ঠানিকভাবে গার্ড অব অনার প্রদান করা হবে।

এর আগে শুক্রবার রাতে বঙ্গভবনের দরবার হলে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শপথ নেওয়ার পর শনিবার সাভারের জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তিনি।

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে রাষ্ট্রপতি হিসেবে তার রাষ্ট্রীয় দায়িত্ব পালনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। আজ বঙ্গভবনে প্রথমবারের মতো নিজ কার্যালয়ে যাওয়ার মধ্য দিয়ে শুরু হবে রাষ্ট্রপতি হিসেবে তার নিয়মিত দাপ্তরিক কার্যক্রম।

এ সম্পর্কিত আরও সংবাদ

সোস্যাল মিডিয়াতে আমরা