Home আজকের মিল্লাত কবি মতিউর রহমান মল্লিকের ১৬তম মৃত্যুবার্ষিকীতে অনুপমের আলোচনা ও দোয়া মাহফিল

কবি মতিউর রহমান মল্লিকের ১৬তম মৃত্যুবার্ষিকীতে অনুপমের আলোচনা ও দোয়া মাহফিল

A+A-
Reset

সুস্থ সংস্কৃতি চর্চার অন্যতম পথিকৃৎ ও সাংস্কৃতিক পৃষ্ঠপোষক কবি মতিউর রহমান মল্লিক (রহ.)-এর ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন ‘অনুপম সাংস্কৃতিক সংসদ’-এর উদ্যোগে সোমবার (১১ আগস্ট) বিকেল ৫টায় রাজধানীর মল্লিক অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য দেন অনুপম সাংস্কৃতিক সংসদের পরিচালক জুবায়ের হোসাইন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির চেয়ারম্যান হাফেজ দেলোয়ার হোসাইন। প্রধান অতিথি ছিলেন কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাইদুল ইসলাম।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন সমন্বিত সাংস্কৃতিক সংসদের নির্বাহী পরিচালক জাকির হোসাইন।

মরহুম কবি মতিউর রহমান মল্লিকের পরিবারের পক্ষ থেকে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশিষ্ট কবি ও শিশু সংগঠক নাঈম আল ইসলাম মাহিন। এ ছাড়া বক্তব্য দেন সমন্বিত সাংস্কৃতিক সংসদের সাবেক নাট্য সম্পাদক ও অনুপম সাংস্কৃতিক সংসদের সাবেক পরিচালক শাহ্ কামাল।

বিশেষ আলোচক হিসেবে বক্তব্য দেন সমন্বিত সাংস্কৃতিক সংসদের অফিস সম্পাদক হুজ্জাতুল ইসলাম এবং অনুপম সাংস্কৃতিক সংসদের উপদেষ্টা রাশেদুল ইসলাম।

বক্তারা কবি মতিউর রহমান মল্লিকের সাহিত্যকর্ম, সাংস্কৃতিক অবদান ও সুস্থ সংস্কৃতি বিকাশে তাঁর ভূমিকা স্মরণ করেন। তাঁরা বলেন, সাহিত্য ও সংস্কৃতির মাধ্যমে মূল্যবোধসম্পন্ন সমাজ গঠনে কবি মল্লিকের অবদান স্মরণীয় হয়ে থাকবে।

আলোচনা সভা শেষে কবি মতিউর রহমান মল্লিকের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন মরহুমের পরিবারের সদস্য কবি নাঈম আল ইসলাম মাহিন।

অনুষ্ঠানটির ব্যবস্থাপনায় ছিলেন অনুপম সাংস্কৃতিক সংসদের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মামুন। সঞ্চালনা ও পরিচালনা করেন সংগঠনটির পরিচালক জুবায়ের হোসাইন।

এ সম্পর্কিত আরও সংবাদ

সোস্যাল মিডিয়াতে আমরা