Home বিনোদন ২০০ কোটির অর্থপাচার মামলায় ফেঁসে যাচ্ছেন অভিনেত্রী জ্যাকুলিন

২০০ কোটির অর্থপাচার মামলায় ফেঁসে যাচ্ছেন অভিনেত্রী জ্যাকুলিন

A+A-
Reset

কোনোভাবেই যেন আইনি জটিলতা কাটিয়ে উঠতে পারছেন না বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ। ২০০ কোটি টাকার অর্থপাচার মামলায় তাকে অভিযুক্ত হিসেবেই দেখা উচিত বলে মন্তব্য করেছেন দিল্লির একটি আদালত।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আদালতের পর্যবেক্ষণে বলা হয়েছে, অভিযুক্ত প্রতারক সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে জ্যাকুলিনের শুধু ব্যক্তিগত সম্পর্ক ছিল না। বরং মামলার একাধিক ঘটনায় তার সক্রিয় ভূমিকার ইঙ্গিত পাওয়া গেছে।

সম্প্রতি পাটিয়ালা হাউজ কোর্টে মামলাটির শুনানির সময় বিচারক মন্তব্য করেন, প্রাথমিকভাবে যে তথ্য-প্রমাণ উঠে এসেছে, তা থেকে জ্যাকুলিনকে নির্দোষ বা প্রতারণার শিকার বলা যায় না। আদালতের মতে―সুকেশের কার্যক্রম সম্পর্কে একদমই অন্ধকারে ছিলেন তিনি, তার এ দাবি বিশ্বাসযোগ্য নয়।

আদালত আরও জানায়, তদন্তে এমন কিছু তথ্য সামনে এসেছে, যা থেকে বোঝা যায়- সুকেশের অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কে জ্যাকুলিন অবগত ছিলেন। এমনকি সব বিতর্ক প্রকাশ্যে আসার পরও তাদের মধ্যকার যোগাযোগ পুরো বন্ধ হয়নি বলে দাবি করেছে তদন্তকারী সংস্থা।

এদিকে মামলায় ইডির বক্তব্যও আদালতের পর্যবেক্ষণের সঙ্গে অনেকটা মিলে যায়। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, জ্যাকুলিন সবকিছু জানতেন। তিনি সুকেশের দুর্নীতির অর্থ থেকে সরাসরি সুবিধা পেয়েছেন। এ কারণেই তাকে মামলার একজন গুরুত্বপূর্ণ সুবিধাভোগী হিসেবে দেখা হচ্ছে।

প্রসঙ্গত, গত এপ্রিলে জ্যাকুলিন আদালতে আবেদন করেছিলেন, তাকে যেন এ মামলায় অ্যাপ্রুভার বা সরকারি সাক্ষী হওয়ার অনুমতি দেয়া হয়। অর্থাৎ, তদন্তে সহযোগিতার জন্য সাক্ষ্য দিতে প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু ইডি সেই আবেদন খারিজ করে আদালতে বলে, জ্যাকুলিন নিজেকে যতটা নির্দোষ দাবি করছেন, বাস্তবে মামলার কাগজপত্র ততটা সমর্থন করে না।

এ সম্পর্কিত আরও সংবাদ

সোস্যাল মিডিয়াতে আমরা