Home সারাদেশখুলনা কুষ্টিয়ায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩, বহু আহত

কুষ্টিয়ায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩, বহু আহত

A+A-
Reset

কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার শিমুলিয়ায় বাস ও ট্রাকের ভয়াবহ সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ৩ জন নিহত ও বহু আহত হওয়ার তথ্য প্রাথমিকভাবে জানা গেছে।

শনিবার (২৩ মে) বেলা সাড়ে ১১টার দিকে খোকসার শিমুলিয়া দক্ষিণ কুঠিপাড়া মসজিদের সামনে কুষ্টিয়া রাজবাড়ী মহাসড়কের ওপরে এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন খোকসা থানার ওসি মোল্লা জাকির হোসেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, কুষ্টিয়া থেকে পাংশাগামী ড্রামট্রাকের সঙ্গে (বগুড়া ড ১১-২৭০৩) রাজবাড়ী থেকে কুষ্টিয়াগামী যাত্রীবাহী বাসের (ঢাকা মেট্রো ব-১৩ ০০৯৩) সংঘর্ষ হয়। এতে বাসটি উল্টে পুকুরে পড়ে যায়। স্থানীয় লোকজন হতাহতদের উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

এদের মধ্যে বাস যাত্রী ১০-১৫ জনের অবস্থা গুরুতর।

এ সম্পর্কিত আরও সংবাদ

সোস্যাল মিডিয়াতে আমরা