Home রাজনীতি আমিরে জামায়াত আগমন উপলক্ষে ব্যাপক প্রস্তুতি

আমিরে জামায়াত আগমন উপলক্ষে ব্যাপক প্রস্তুতি

A+A-
Reset

কক্সবাজার নির্বাচনী প্রচারণায় আগামীকাল সোমবার ২ ফেব্রুয়ারি কক্সবাজার আসছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

এ দিন তিনি প্রথমে মহেশখালীতে আয়োজিত জনসভায় বক্তব্য রাখবেন। এরপর কক্সবাজার শহরের মুক্তিযোদ্ধা মাঠে আয়োজিত জনসভায় যোগ দেবেন। তার সফর উপলক্ষ্যে ব্যাপক প্রস্তুতি নিয়েছে দলটি।

আজ রোববার সকালে মুক্তিযোদ্ধা মাঠে অনুষ্ঠিত হতে যাওয়া জনসভাস্থল পরিদর্শন করেন দলটির কেন্দ্রীয় প্রতিনিধি দল।

জনসভা লাখো মানুষের অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হবে জানিয়ে দলটির সহকারী সেক্রেটারী জেনারেল মো. শাহজাহান বলেন, মানুষ দাঁড়িপাল্লায় ভোট দেয়ার জন্য অধীর আগ্রহে আছেন।

এ ছাড়াও আগামীকালকের জনসভায় সাধারণ ভোটারদের উপস্থিতি তাক লাগিয়ে দেবে।

তিনি জানান, মহেশখালী ও কক্সবাজার শহরের জনসভা শেষ করার পর চট্টগ্রামের লোহাগড়া উপজেলার পদুয়ায় জনসভায় যোগ দেবেন জামায়াতের আমির।

এ সম্পর্কিত আরও সংবাদ

সোস্যাল মিডিয়াতে আমরা