Home সারাদেশ কক্সবাজারে ইয়াবাসহ পল্লী চিকিৎসক আটক

কক্সবাজারে ইয়াবাসহ পল্লী চিকিৎসক আটক

A+A-
Reset

এইচ এন আলম,কক্সবাজার প্রতিনিধিঃ কক্সবাজারের রামু উপজেলার ঈদগড় এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ২৭৫ পিস ইয়াবাসহ এক পল্লী চিকিৎসককে আটক করেছে পুলিশ। আটককৃতের নাম সাহাব উদ্দিন, যিনি দীর্ঘদিন ধরে উক্ত এলাকায় পল্লী চিকিৎসক হিসেবে সুপরিচিত ছিলেন।

৩ অক্টোবর শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে আটক করে রামু থানার এসআই খোরশেদ আলম ও এএসআই শামসুদ্দিনের নেতৃত্বে ঈদগড় পুলিশ ক্যাম্পের একটি বিশেষ টিম। এ সময় তার কাছ থেকে উল্লেখযোগ্য পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়।

আইনশৃঙ্খলা বাহিনীর সূত্রে জানা গেছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাহাব উদ্দিন ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।

এলাকাবাসী এ ঘটনায় চরম ক্ষোভ প্রকাশ করে জানিয়েছেন—একজন চিকিৎসক সমাজকে সেবা দেওয়ার বদলে যদি এ ধরনের অপরাধে জড়িয়ে পড়ে, তবে তা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। তারা দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

পুলিশ জানিয়েছে, মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং এ ধরনের অপরাধে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।

এ সম্পর্কিত আরও সংবাদ

সোস্যাল মিডিয়াতে আমরা