গ্রাম পুলিশের বেতন বাড়াল সরকার, আজ থেকেই কার্যকর

গ্রাম পুলিশের বেতন বাড়ানোর ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৭ নভেম্বর) গ্রাম পুলিশের একটি অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এ ঘোষণা দেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘শুধু পদবি নয়, গ্রাম পুলিশের বেতনও বাড়ানো হয়েছে। আজ থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হবে।’

তিনি জানান, গ্রাম পুলিশের মাসিক বেতন ৭ হাজার টাকা থেকে বাড়িয়ে ১০ হাজার ৫০০ টাকা করা হয়েছে। অন্যদিকে গ্রাম পুলিশের প্রধানের বেতন ৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১১ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া গ্রাম পুলিশ সদস্যদের প্রতি মাসে ১৫০ টাকা করে মোবাইল বিল দেবে সরকার। পাশাপাশি তাঁদের অবসর ভাতা ও যাতায়াত ভাতাও বাড়ানো হয়েছে।

Related posts

ইসরায়েলে সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা, সিদ্ধান্ত দেবেন প্রেসিডেন্ট

২ কোটি ৬০ লাখ শিশুর শিক্ষার মানোন্নয়নে ৩০ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

চক্রান্ত করে বারবার পরাজিত হয়েছে বাকশালিরা: রিজভী