Home আজকের মিল্লাত রিয়াদের আকাশে হুথিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত

রিয়াদের আকাশে হুথিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত

A+A-
Reset

সৌদি আরবের রাজধানী রিয়াদের উত্তরাঞ্চল লক্ষ্য করে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত ও ধ্বংস করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট।

বুধবার (৭ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি এ তথ্য জানান।

তিনি বলেন, ইয়েমেনের হুথি মিলিশিয়ারা ক্ষেপণাস্ত্রটি সৌদি আরবের দিকে ছুড়েছিল। জোটের প্রতিরক্ষা ব্যবস্থা রিয়াদের উত্তরাঞ্চলে পৌঁছানোর আগেই সেটি শনাক্ত করে ধ্বংস করে।

মেজর জেনারেল আল-মালিকি আরও জানান, জোটের গোয়েন্দা ব্যবস্থার মাধ্যমে ইয়েমেনের রাজধানী সানার আকাশে ক্ষেপণাস্ত্রটির উৎক্ষেপণস্থল শনাক্ত ও নজরদারি করা হচ্ছে। সেটিও শিগগির ধ্বংস করা হবে বলে জানান তিনি।

এ সম্পর্কিত আরও সংবাদ

সোস্যাল মিডিয়াতে আমরা