Home আজকের মিল্লাত ব্রাজিলের নির্বাচনকে ভারতের ভেবে ট্রাম্পের পোস্ট!

ব্রাজিলের নির্বাচনকে ভারতের ভেবে ট্রাম্পের পোস্ট!

A+A-
Reset

লাতিন আমেরিকার দেশ ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনকে ভারতের নির্বাচন ভেবে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে বড় ধরনের ভুল করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সোমবার (৫ অক্টোবর) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেন, ভারতের প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফায় ১২ কোটি ৫০ লাখ মানুষ ভোট দিয়েছেন। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের নির্বাচনের ভোট গণনার গতির সঙ্গে ভারতের তুলনা করেন তিনি।

পোস্টে ট্রাম্প লেখেন, ‘ভারতের প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম পর্বে আজ ১২ কোটি ৫০ লাখ মানুষ ভোট দিয়েছেন। ভোট গ্রহণ শেষ হওয়ার পরপরই একই দিনে ফলাফল প্রকাশ করা হয়েছে! অথচ ডেট্রয়েট, ফিলাডেলফিয়া, ক্যালিফোর্নিয়া এবং যুক্তরাষ্ট্রের অন্যান্য শহর ও অঙ্গরাজ্যে অনেক কম ভোট হলেও ফলাফল প্রকাশে প্রায়ই কয়েক সপ্তাহ লেগে যায়।’

একই পোস্টে যুক্তরাষ্ট্রের নির্বাচনী ব্যবস্থাকে দুর্নীতিগ্রস্ত বলেও অভিযোগ করেন ট্রাম্প।

তবে রোববার (৪ অক্টোবর) ভারতের নয়, ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ শেষ হয়েছে। নির্বাচনে প্রধান দুই প্রতিদ্বন্দ্বী সিনেটর ফ্লাভিও বলসোনারো ও বর্তমান প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা—কেউই বিজয়ের জন্য প্রয়োজনীয় ৫০ শতাংশ ভোট পাননি। ফলে আগামী ২৫ অক্টোবর দ্বিতীয় দফায় ভোট হবে।

প্রায় ৯৯ শতাংশ ভোট গণনা শেষে ফ্লাভিও বলসোনারো ৪৭ দশমিক ১৮ শতাংশ ভোট পেয়ে এগিয়ে ছিলেন। অন্যদিকে লুলা দা সিলভা পেয়েছেন ৪৪ দশমিক ৯৮ শতাংশ ভোট।

ব্রাজিলের এবারের নির্বাচনী প্রচারণায় দুর্নীতি, অর্থনৈতিক উদ্বেগ ও মার্কিন হস্তক্ষেপের অভিযোগ গুরুত্ব পেয়েছে। তবে শীর্ষ দুই প্রার্থী মূল টেলিভিশন বিতর্কগুলো এড়িয়ে যাওয়ায় নীতিগত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা তুলনামূলক কম হয়েছে।

সূত্র: টাইমস নাউ

এ সম্পর্কিত আরও সংবাদ

সোস্যাল মিডিয়াতে আমরা