Home আজকের মিল্লাত ইলন মাস্ক ও শিভন জিলিসের সম্পর্কের ইতি

ইলন মাস্ক ও শিভন জিলিসের সম্পর্কের ইতি

A+A-
Reset

বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ব্যবসায়ী ইলন মাস্ক ও তার দীর্ঘদিনের সঙ্গী শিভন জিলিসের সম্পর্কে ইতি ঘটেছে। হঠাৎ করেই তাদের সম্পর্ক ভালোবাসা থেকে বিচ্ছেদে গড়িয়েছে বলে জানিয়েছেন জিলিস।

টেসলা ও স্পেসএক্সের প্রধান নির্বাহী ইলন মাস্কের সঙ্গে শিভন জিলিসের পরিচয় কাজের সূত্রে। মাস্কের কয়েকটি প্রতিষ্ঠানে নির্বাহী ও পরামর্শক হিসেবে কাজ করার সময় তাদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়। পরে তারা একসঙ্গে বসবাস শুরু করেন এবং চার সন্তানের বাবা-মা হন।

বিচ্ছেদের বিষয়ে শিভন জিলিস জানিয়েছেন, কোনো আগাম সতর্কতা ছাড়াই মাত্র এক সপ্তাহের মধ্যে তাদের সম্পর্ক ভালোবাসা থেকে বিচ্ছেদে রূপ নেয়। তবে ভবিষ্যতেও তারা ভালো বন্ধু হিসেবে থাকতে পারবেন বলে আশা প্রকাশ করেছেন তিনি। সন্তানদের সহ-অভিভাবক হিসেবেও তাদের সম্পর্ক অব্যাহত থাকবে বলে জানান জিলিস।

সাম্প্রতিক বছরগুলোতে রাজনৈতিক ও প্রশাসনিক বিভিন্ন কর্মকাণ্ডে ব্যস্ত সময় পার করেছেন মাস্ক। বিভিন্ন গুরুত্বপূর্ণ আয়োজনে তার পাশে শিভন জিলিসকেও দেখা গেছে। আইনি জটিলতার সময়ও তিনি মাস্কের পাশে ছিলেন। গত মে মাসে ওপেনএআইয়ের সহপ্রতিষ্ঠাতাদের করা মামলার শুনানিতে তিনি সাক্ষ্য দেন।

ব্যক্তিগত জীবনে ইলন মাস্কের একাধিক সম্পর্কের কথা প্রকাশ্যে এসেছে। বিভিন্ন নারীর সঙ্গে তার একাধিক সন্তান রয়েছে। সন্তানদের অভিভাবকত্ব নিয়েও কয়েকবার আইনি বিরোধে জড়িয়েছেন তিনি।

আদালতে দেওয়া বক্তব্যে শিভন জিলিস জানিয়েছিলেন, ২০২০ সালে মাস্ক আইভিএফের মাধ্যমে সন্তান নেওয়ার জন্য নিজের শুক্রাণু দিতে চেয়েছিলেন। এর প্রায় এক বছর পর তারা গোপনে যমজ সন্তানের বাবা-মা হন। ২০২২ সালে ‘বিজনেস ইনসাইডার’ প্রথম এ খবর প্রকাশ করে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জিলিস বলেন, অনেক কিছু হারানোর কষ্ট থাকলেও সৌভাগ্যবশত তারা ভালোবাসাময় জীবনে চারটি সুন্দর সন্তানকে পৃথিবীতে এনেছেন।

এ সম্পর্কিত আরও সংবাদ

সোস্যাল মিডিয়াতে আমরা