35
ডেঙ্গু মোকাবেলায় বাংলাদেশকে ৫ লাখ টেস্ট কিট দিয়েছে যুক্তরাষ্ট্র। পর্যায়ক্রমে এসব কিট দেশের বিভিন্ন উপজেলা ও জেলা হাসপাতালে পাঠানো হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে যুক্তরাষ্ট্রের দেওয়া এনএস১ র্যাপিড ডায়াগনস্টিক কিট হস্তান্তর ও গ্রহণ অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘দেশে ডেঙ্গু টেস্ট কিটের পর্যাপ্ত মজুদ আছে।’ ডেঙ্গু মোকাবেলায় সরকার প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি।
অনুষ্ঠান শেষে স্বাস্থ্যমন্ত্রী কুর্মিটোলা হাসপাতালের জরুরি বিভাগ, ডেঙ্গু ওয়ার্ড ও রোগ নির্ণয় পরীক্ষাগার পরিদর্শন করেন।
পর্যায়ক্রমে দেশের জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোতে এসব কিট সরবরাহ করা হবে বলে জানান তিনি।