Home আজকের মিল্লাত দুই-রাষ্ট্র সমাধানই মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তির পথ: গুতেরেস

দুই-রাষ্ট্র সমাধানই মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তির পথ: গুতেরেস

A+A-
Reset

ফিলিস্তিন, ইসরায়েল ও পুরো অঞ্চলে দীর্ঘস্থায়ী শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার একমাত্র নির্ভরযোগ্য পথ হলো দ্বি-রাষ্ট্র সমাধান—এমন মন্তব্য করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় গুতেরেস বলেন, লক্ষ্য একেবারেই স্পষ্ট—ইসরায়েল ও ফিলিস্তিন নামে দুটি স্বাধীন, সার্বভৌম ও গণতান্ত্রিক রাষ্ট্র শান্তি ও নিরাপত্তার সঙ্গে পাশাপাশি অবস্থান করবে।

তিনি আরও বলেন, দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠায় দ্বি-রাষ্ট্র সমাধানের কোনো বিকল্প নেই। ইসরায়েল ও ফিলিস্তিনের জনগণের পাশাপাশি পুরো অঞ্চলের শান্তি ও নিরাপত্তার জন্য এই রাজনৈতিক সমাধান বাস্তবায়ন জরুরি।

জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনের সাধারণ বিতর্কের উদ্বোধনী বক্তব্যেও গুতেরেস মধ্যপ্রাচ্যের চলমান সংকটের মধ্যে দুই-রাষ্ট্র সমাধানকে হারিয়ে যেতে না দেওয়ার আহ্বান জানান।

সূত্র: আনাদোলু এজেন্সি

সোস্যাল মিডিয়াতে আমরা