সৌদি-সংশ্লিষ্ট জাহাজে হামলা চালাচ্ছে হুথি, বাড়তে পারে লক্ষ্যবস্তু

ইয়েমেনের লোহিত সাগরীয় বাব এল-মান্দেব প্রণালিতে বর্তমানে শুধু সৌদি আরবের সঙ্গে সংশ্লিষ্ট বাণিজ্যিক জাহাজ ও তেলবাহী ট্যাংকারগুলোকে লক্ষ্যবস্তু বানাচ্ছে হুথি বিদ্রোহীরা। তবে ভবিষ্যতে তাদের হামলার পরিধি আরও বাড়তে পারে বলে সতর্ক করেছেন সংঘাত পর্যবেক্ষণকারী সংস্থা একলেডের মধ্যপ্রাচ্যবিষয়ক বিশ্লেষক ভ্যালেনটিন দ্যোতিয়ে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) প্রকাশিত অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

বিপজ্জনক এই নৌপথে জাহাজ চলাচলের পরিসংখ্যান তুলে ধরে শিপিং তথ্য সংস্থা ‘উইন্ডওয়ার্ড’ জানিয়েছে, হুথিদের তৎপরতা শুরুর আগে বাব এল-মান্দেব প্রণালি দিয়ে প্রতিদিন গড়ে ৩৫টি জাহাজ চলাচল করত। হুথিদের তৎপরতার পর সেই সংখ্যা কমে ২৫টিতে নেমে আসে। তবে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়ে গত রোববার জাহাজ চলাচলের সংখ্যা বেড়ে ৪৫টিতে পৌঁছায়।

বিশ্লেষক ভ্যালেনটিন দ্যোতিয়ে বলেন, বর্তমানে হুথিরা সৌদি আরবের সঙ্গে সংশ্লিষ্ট জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করলেও ভবিষ্যতে সৌদি আরব ও বৈশ্বিক অর্থনীতির ওপর আরও চাপ সৃষ্টি করতে হামলার লক্ষ্যবস্তু বাড়াতে পারে।

এদিকে হুথিদের নিয়ন্ত্রিত এলাকায় দীর্ঘদিন ধরে চলা অবরোধ প্রত্যাহারের দাবি জানিয়েছে গোষ্ঠীটি। হুথিদের রাজনৈতিক ব্যুরোর সদস্য মোহাম্মদ আল-বুখাইতি অ্যাসোসিয়েটেড প্রেসকে বলেন, সৌদি আরবই ইয়েমেনের জলসীমায় জাহাজ চলাচল বন্ধ করে ‘অন্যায্য অবরোধ’ আরোপ করেছে। এর জবাব হিসেবেই তারা এসব পদক্ষেপ নিচ্ছেন।

সূত্র: আল জাজিরা

Related posts

বিশ্ব শিক্ষক দিবসে ১০০ গুণী শিক্ষক পাবেন বিশেষ সম্মাননা

রাশিয়ার তেল-গ্যাস কেনা দেশগুলোর পণ্যে ১০০% শুল্কের পথ খুলল যুক্তরাষ্ট্রে

গাজীপুরকে আদর্শ সিটি গড়ার অঙ্গীকার, সারদাগঞ্জে আরসিসি ঢালাই কাজের উদ্বোধন