Home আজকের মিল্লাত হরমুজে এমকিউ-১ ড্রোন ভূপাতিতের দাবি ইরানের

হরমুজে এমকিউ-১ ড্রোন ভূপাতিতের দাবি ইরানের

A+A-
Reset

হরমুজ প্রণালির আকাশসীমায় উড্ডয়নরত একটি উন্নত ‘এমকিউ-১’ ড্রোন প্রতিহত ও ধ্বংস করার দাবি করেছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।

সোমবার (১৪ সেপ্টেম্বর) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবির বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে।

আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের পরিচালিত নতুন ও অত্যাধুনিক একটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ড্রোনটি ভূপাতিত করা হয়েছে বলে জানিয়েছে আইআরআইবি।

সংস্থাটির এক বিবৃতিতে বলা হয়, ইরানের সমন্বিত আকাশ প্রতিরক্ষা নেটওয়ার্কের সরাসরি নিয়ন্ত্রণে এই অভিযান পরিচালনা করা হয়েছে।

তবে ভূপাতিত করা ড্রোনটি কোন দেশের বা কার নিয়ন্ত্রণে পরিচালিত হচ্ছিল, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য প্রকাশ করেনি ইরান। একই সঙ্গে ড্রোনটি ধ্বংসের স্থান, সময় ও অভিযানের অন্যান্য বিস্তারিত তথ্যও জানানো হয়নি।

এ ঘটনায় এখন পর্যন্ত সংশ্লিষ্ট অন্য কোনো পক্ষের প্রতিক্রিয়াও পাওয়া যায়নি।

সূত্র: আনাদোলু এজেন্সি

এ সম্পর্কিত আরও সংবাদ

সোস্যাল মিডিয়াতে আমরা