Home আজকের মিল্লাত ‘পারস্পরিক সম্মান-মর্যাদার ভিত্তিতে ভারতের সঙ্গে সম্পর্ক গড়ে উঠবে’

‘পারস্পরিক সম্মান-মর্যাদার ভিত্তিতে ভারতের সঙ্গে সম্পর্ক গড়ে উঠবে’

A+A-
Reset

পারস্পরিক সম্মান, মর্যাদা ও বোঝাপড়ার ভিত্তিতে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক গড়ে তোলা হবে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি।

বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

নুরুল ইসলাম মনি বলেন, ‘ভারত আমাদের প্রতিবেশী দেশ। আমরা কোনো প্রতিবেশীকে উপেক্ষা করি না। আমাদের প্রধানমন্ত্রী বলেছেন, “সবার আগে বাংলাদেশ”। বাংলাদেশকে গুরুত্ব দিয়ে যার সঙ্গে যেভাবে সম্পর্ক তৈরি করা সম্ভব, আমরা সেভাবেই সম্পর্ক গড়ে তুলব।’

বাংলাদেশ-ভারত সম্পর্ক প্রসঙ্গে চিফ হুইপ বলেন, ‘দুই দেশের পারস্পরিক সম্পর্ক মর্যাদা ও সম্মানের ভিত্তিতে বজায় রাখা হবে।’

তিনি বলেন, গত ১৬-১৭ বছরে যারা দেশের মানুষের ওপর নিপীড়ন চালিয়েছে এবং গুম-খুনের মতো কর্মকাণ্ডে জড়িত ছিল, তাদের অনেকেই ভারতে পালিয়ে গেছে। এসব অপরাধীর বিষয়ে ভারতের কাছে সহযোগিতা প্রত্যাশা করেন তিনি।

নুরুল ইসলাম মনি বলেন, ‘ভারত যদি বাংলাদেশের কল্যাণ চায়, তাহলে যারা এ দেশের গণতন্ত্র ও মানবাধিকার ধ্বংস করেছে, তাদের যেন আশ্রয়-প্রশ্রয় দেওয়া না হয়।’

তিনি আরও বলেন, বাংলাদেশ প্রতিবেশী দেশগুলোর সঙ্গে পারস্পরিক স্বার্থ, সম্মান ও মর্যাদার ভিত্তিতে সম্পর্ক বজায় রাখতে চায়।

এ সম্পর্কিত আরও সংবাদ

সোস্যাল মিডিয়াতে আমরা