Home আজকের মিল্লাত শত্রুদের জন্য ইরানের ঝুলিতে বহু ‘বিস্ময়’ জমা আছে: আল-রেজা

শত্রুদের জন্য ইরানের ঝুলিতে বহু ‘বিস্ময়’ জমা আছে: আল-রেজা

A+A-
Reset

শত্রুদের মোকাবিলায় ইরানের হাতে অনেক ‘বিস্ময়’ জমা রয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী মজিদ ইবনে আল-রেজা।

শুক্রবার (২৮ আগস্ট) বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সিকে দেওয়া এক বক্তব্যে তিনি এ কথা বলেন।

মজিদ ইবনে আল-রেজা বলেন, ইরানের হাতে থাকা এসব ‘বিস্ময়’ নিয়ে এখনই বিস্তারিত কিছু প্রকাশ করা উচিত নয়। তবে দেশটির জ্ঞান, তরুণ প্রজন্ম এবং প্রতিরক্ষা শিল্পে নেওয়া বিভিন্ন উদ্যোগ ভবিষ্যতে ইতিবাচক ফল বয়ে আনবে বলে আশা প্রকাশ করেন তিনি।

তিনি বলেন, ‘শত্রুদের জেনে রাখা উচিত, উপযুক্ত সময়ে তারা ইরানের এসব গোপন সক্ষমতা সম্পর্কে জানতে পারবে।’

এর আগে বৃহস্পতিবার তাসনিম নিউজ এজেন্সির আরেক প্রতিবেদনে আল-রেজা বলেন, যুদ্ধক্ষেত্রে নেওয়া বাস্তব পদক্ষেপের মাধ্যমে ইরান ইতোমধ্যে আঞ্চলিক ক্ষমতার ভারসাম্যে পরিবর্তন এনেছে। এর মাধ্যমে দেশটি প্রমাণ করেছে, হামলা চালিয়ে পালিয়ে যাওয়া, দূর দেশ থেকে সৈন্য মোতায়েন করা এবং কেবল হুমকি দেওয়ার দিন শেষ হয়ে গেছে।

ইরানের ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, গণমাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিত প্রচার চালালেও যুদ্ধক্ষেত্রের বাস্তবতা কিংবা বিজয়ী পক্ষের অবস্থান পরিবর্তন করা সম্ভব নয়।

প্রতিপক্ষকে ইরানের হাজার বছরের ইতিহাস পর্যবেক্ষণের আহ্বান জানিয়ে তিনি বলেন, ইরানি জাতির সঙ্গে সবসময় সম্মানের ভাষায় কথা বলতে হবে।

সূত্র: মিডল ইস্ট আই

এ সম্পর্কিত আরও সংবাদ

সোস্যাল মিডিয়াতে আমরা