Home আজকের মিল্লাত বিদ্যুতের ঘাটতি মেটাতে ১০ হাজার মেগাওয়াট সৌর প্রকল্পের পরিকল্পনা

বিদ্যুতের ঘাটতি মেটাতে ১০ হাজার মেগাওয়াট সৌর প্রকল্পের পরিকল্পনা

A+A-
Reset

বিদ্যুতের চাহিদা পূরণে ১০ হাজার মেগাওয়াটের সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা করছে সরকার বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

শনিবার (২২ আগস্ট) সিলেট সফরকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

বাণিজ্যমন্ত্রী বলেন, শিল্পকারখানা ও বাসাবাড়ির বিদ্যুতের চাহিদা পূরণে সরকার ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে প্রকল্প গ্রহণ করতে চায়। এর মাধ্যমে দেশের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় নবায়নযোগ্য জ্বালানির অংশ বাড়ানোর পাশাপাশি চলমান জ্বালানি সংকট মোকাবিলায়ও সহায়তা মিলবে।

তিনি বলেন, চলমান জ্বালানি সংকটের কারণে এনার্জি-ইনটেনসিভ বিনিয়োগের পরিবর্তে ক্ষুদ্র শিল্পের প্রসারে গুরুত্ব দেবে সরকার। দেশের অর্থনীতিতে ক্ষুদ্র, মাঝারি ও কুটির শিল্প খাতের অবদান ভবিষ্যতে অন্তত ৬০ শতাংশে উন্নীত করার লক্ষ্য রয়েছে।

এ ছাড়া সিলেটে প্রস্তাবিত নতুন বিসিক শিল্পনগরীর জন্য বিকল্প জ্বালানির ব্যবস্থা করার বিষয়েও সরকার চিন্তাভাবনা করছে বলে জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

তিনি বলেন, শিল্পনগরীটি স্থাপনের ক্ষেত্রে বিদ্যুৎ ও জ্বালানির চাহিদা কীভাবে টেকসইভাবে পূরণ করা যায়, সে বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে।

 

এ সম্পর্কিত আরও সংবাদ

সোস্যাল মিডিয়াতে আমরা