Home আজকের মিল্লাত ‘যুদ্ধ ও কূটনীতি—দুই ক্ষেত্রেই ইরান জয়ী’: আরাগচি

‘যুদ্ধ ও কূটনীতি—দুই ক্ষেত্রেই ইরান জয়ী’: আরাগচি

A+A-
Reset

যুদ্ধ ও কূটনীতি—দুই ক্ষেত্রেই ইরান বিজয়ী হয়েছে বলে দাবি করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। মঙ্গলবার (১৮ আগস্ট) এক অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি এ দাবি করেন।

আরাগচি বলেন, যারা শুরুতে তেহরানের ‘শর্তহীন আত্মসমর্পণ’ দাবি করেছিল, যুদ্ধ শুরুর কয়েক দিনের মধ্যেই তারাই আলোচনার জন্য অনুরোধ করতে শুরু করে।

তিনি বলেন, বিশ্বের অন্যতম বৃহৎ সামরিক শক্তি এবং পশ্চিমা বিশ্বের সমর্থনপুষ্ট একাধিক শক্তির বিরুদ্ধে ইরান দীর্ঘদিন প্রতিরোধ গড়ে তুলেছে।

আরাগচির ভাষ্য, ‘যারা শর্তহীন আত্মসমর্পণ দাবি করেছিল, যুদ্ধ শুরুর কিছুদিন পরেই তারা আলোচনার জন্য কাকুতি-মিনতি শুরু করে।’

ইরানের পররাষ্ট্রমন্ত্রী দাবি করেন, তেহরান শুরুতে যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করে লড়াই চালিয়ে যায়। একপর্যায়ে প্রতিপক্ষ ইরানের শর্ত মেনে যুদ্ধবিরতি ও আলোচনায় বসতে সম্মত হয়।

শক্তি প্রয়োগের পাশাপাশি কূটনৈতিক আলোচনাতেও ইরান সফল হয়েছে দাবি করে আরাগচি বলেন, বিশ্বের বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীরা এভাবে যুদ্ধ ও কূটনীতি পরিচালনার জন্য ইরানকে অভিনন্দন জানিয়েছেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার ইরানকে ‘সাদা পতাকা তোলা’ এবং আত্মসমর্পণের আহ্বান জানানোর পর আরাগচির এ বক্তব্য সামনে এলো।

তথ্যসূত্র: আনাদোলু এজেন্সি

এ সম্পর্কিত আরও সংবাদ

সোস্যাল মিডিয়াতে আমরা