বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে আশাবাদী দীনেশ ত্রিবেদী

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আমরা অনেক সম্মান করি: ভারতীয় হাইকমিশনার

বাংলাদেশ ও ভারতের সম্পর্কের ক্ষেত্রে কোনো নেতিবাচক বিষয় দেখছেন না বলে মন্তব্য করেছেন ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। পারস্পরিক যোগাযোগ ও দুই দেশের প্রধানমন্ত্রীর আলোচনার মাধ্যমে বিভিন্ন সমস্যার সমাধান হবে বলেও আশাবাদ জানিয়েছেন তিনি

রোববার (৯ আগস্ট) রাজধানীর যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে (আইভিএসি) শিশুদের জন্য খেলার জায়গা উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আগামীকাল সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ প্রসঙ্গে জানতে চাইলে দীনেশ ত্রিবেদী বলেন, ‘বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আমরা সবাই অনেক সম্মান করি। আমি অনেকবার তার বক্তৃতা শুনেছি। তিনি একজন জনবান্ধব ব্যক্তি। আমাদের প্রধানমন্ত্রীও জনবান্ধব ব্যক্তি।’

ভারতীয় হাইকমিশনার বলেন, ‘আমার মনে হচ্ছে, যদি দুই নেতা—বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি—আলোচনা করেন, তাহলে অনেক সমস্যার সমাধান হয়ে যায়। সমস্যার সমাধান হয় যখন আমরা কথাবার্তা বলি।’

দীনেশ ত্রিবেদী আরও বলেন, ‘আমার পুরো বিশ্বাস, মানুষ এক। সমাধান হবে। এখানে কোনো নেতিবাচক বিষয় নেই, সবই ইতিবাচক।’

দুই দেশের সম্পর্কের বিভিন্ন বিষয় আলোচনার মাধ্যমে সমাধানের ওপর আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, পারস্পরিক যোগাযোগ ও আলোচনাই সমস্যা সমাধানের পথ তৈরি করে।

Related posts

৬৫ হাজার ৫১৭ কোটি টাকার ১৬ প্রকল্প নিয়ে একনেক সভা শুরু

চার দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

সরকারি দপ্তরে ডিজিটাল হাজিরা নিশ্চিত করার তাগিদ