জুলাই ঘোষণাপত্র পূর্ণ বাস্তবায়নের দাবিতে টিএসসিতে ছাত্রশিবিরের গণজমায়েত

জুলাই ঘোষণাপত্রের পূর্ণ বাস্তবায়ন এবং সাম্প্রতিক হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে (ছাত্র-শিক্ষক কেন্দ্র) গণজমায়েত করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

বুধবার (৫ আগস্ট) সকাল ৯টার পর থেকে ধীরে ধীরে টিএসসি এলাকায় নেতাকর্মীদের উপস্থিতি বাড়তে থাকে। সকাল ১০টার দিকে পুরো টিএসসি চত্বর ও আশপাশের এলাকায় জনসমাগম আরো বেড়ে যায়।

সরেজমিনে দেখা গেছে, বিভিন্ন জেলা ও বিশ্ববিদ্যালয় ইউনিটের ব্যানার-ফেস্টুন নিয়ে নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন। এ সময় টিএসসি এলাকাজুড়ে ‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগান দিতে শোনা যায়। এ গণজমায়েতে সংগঠনটির কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি বাংলাদেশ জামায়াতে ইসলামীর শীর্ষ নেতারাও উপস্থিত রয়েছেন।

এতে বক্তব্য দেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেল কেন্দ্রীয় নেতা ডা. শফিকুল ইসলাম মাসুদ, শিবির নেতা ও ডাকসু ভিপি সাদিক কায়েমসহ সংগঠনের অন্যান্য নেতারা।

বক্তারা তাদের বক্তব্যে জুলাই ঘোষণাপত্র দ্রুত ও পূর্ণাঙ্গভাবে বাস্তবায়নের দাবি জানান।

তারা বলেন, দেশের চলমান পরিস্থিতিতে জনগণের প্রত্যাশা অনুযায়ী সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়া এবং জুলাই ঘোষণাপত্র বাস্তবায়নে কার্যকর উদ্যোগ গ্রহণ জরুরি।

গণজমায়েত ঘিরে টিএসসি ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা যায়।

Related posts

প্রধানমন্ত্রীকে গালিগালাজের অভিযোগে গ্রেপ্তার সিফাতকে ছেড়ে দেওয়ার আহ্বান জামায়াত আমিরের

মানুষ বলছে, আর কখনো বিএনপিকে ভোট দেব না: অলি আহমদ

লংমার্চে বাধা দিলে ৬ দফা এক দফায় পরিণত হবে: নাহিদ ইসলাম