পাঁচ দিনের সরকারি সফরে তুরস্কে গেলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ৫ দিনের সরকারি সফরে তুরস্ক গেছেন।

রোববার (১৯ জুলাই) ঢাকা ছাড়েন তিনি।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

সফরকালে সেনাবাহিনী প্রধান তুরস্কের বিভিন্ন প্রতিরক্ষা শিল্পপ্রতিষ্ঠান পরিদর্শন করবেন।

এছাড়াও, বাংলাদেশ ও তুরস্কের মধ্যকার প্রতিরক্ষা-সংক্রান্ত দ্বিপাক্ষিক সম্পর্ক অধিকতর উন্নয়ন ও জোরদার করার লক্ষ্যে তিনি তুরস্কের সশস্ত্র বাহিনী ও প্রতিরক্ষা-সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করবেন।

Related posts

৬৫ হাজার ৫১৭ কোটি টাকার ১৬ প্রকল্প নিয়ে একনেক সভা শুরু

চার দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

লিথুয়ানিয়ার আকাশে সন্দেহভাজন রুশ ড্রোন ভূপাতিত করল ইতালীয় যুদ্ধবিমান