সরিয়ে দেওয়া হলো ডিএমপির স্টাফ অফিসার মাসুদ রানাকে

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনারের স্টাফ অফিসার মাসুদ রানাকে দায়িত্ব থেকে থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৪ জুন) মাসুদ রানাকে ডিএমপির সিটি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগে (আরঅ্যান্ডডি) অতিরিক্ত উপকমিশনার (এডিসি) হিসেবে বদলি করা হয়।

গতকাল ডিএমপির উপকমিশনার (সদর দপ্তর ও প্রশাসন-অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ সারোয়ার আলম স্বাক্ষরিত এক অফিস আদেশ থেকে এই তথ্য জানা যায়।

পরে আজ শুক্রবার (২৬ জুন) ডিএমপির কমিশনারের বিশেষ সহকারী এডিসি ফয়েজ ইসলাম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

Related posts

৬৫ হাজার ৫১৭ কোটি টাকার ১৬ প্রকল্প নিয়ে একনেক সভা শুরু

চার দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

সরকারি দপ্তরে ডিজিটাল হাজিরা নিশ্চিত করার তাগিদ