বিএনপি নেতা বিল্লাল হত্যার ঘটনায় আটক ২, নেপথ্যে স্থানীয় বিরোধ

রাজধানীর মগবাজারে বিএনপি নেতা বিল্লাল হোসেন তালুকদার হত্যার ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ। রিয়াজুল ইসলাম ও আল আমিন মাহিন নামে দুজনকে মুন্সিগঞ্জ ও রাজধানী ঢাকা থেকে আটক করে রমনা থানা পুলিশ।

মঙ্গলবার (৯ জুন) সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিসি মিডিয়া এন এম নাসিরুদ্দীন এসব তথ্য জানান।

প্রাথমিকভাবে তদন্তের বরাতে পুলিশ জানায়, স্থানীয় যুবদল নেতা দিদারুল ইসলাম ও তার অনুসারীদের সঙ্গে তর্কাতর্কির একপর্যায়ে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। গ্রেপ্তার রিয়াজ এবং আল আমিন নামে দুজনের রাজনৈতিক পরিচয় গুরুত্ব দেয়া হবে না বলে জানিয়েছে পুলিশ।

এন এম নাসিরুদ্দীন আরও জানান, এ ঘটনায় আরও যারা জড়িত, তাদেরও আটকের কাজ চলছে।

গত রাতে রাজধানীর মৌচাকের আনারকলি মার্কেটের সামনে ছুরিকাঘাতে নিহত হন বিল্লাল। এ ঘটনার পর রাতেই যুবদলের দিদারুল ইসলাম সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।

Related posts

৬৫ হাজার ৫১৭ কোটি টাকার ১৬ প্রকল্প নিয়ে একনেক সভা শুরু

চার দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

সরকারি দপ্তরে ডিজিটাল হাজিরা নিশ্চিত করার তাগিদ