ঢাকাসহ ৬ জেলার জন্য দুঃসংবাদ

ঢাকাসহ দেশের ছয় জেলার জন্য দুঃসংবাদ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, শনিবার সন্ধ্যার মধ্যে ছয় জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে। এ জন্য সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোতে সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

রোববার (২৪ মে) সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, রংপুর, ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, কুমিল্লা ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

 

Related posts

পিলখানা হত্যাকাণ্ডের ষড়যন্ত্রের অভিযোগে সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার

রিয়াদে কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ দেশে পৌঁছেছে

ভারত থেকে আমদানি করা চালে আফলাটক্সিন, ৯৫০০ টন বিতরণ বন্ধ