মির্জা আব্বাসকে দেখতে প্রিন্সকোর্ট হাসপাতালে জামায়াত সেক্রেটারি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাসের সঙ্গে দেখা করে খোঁজখবর নিয়েছেন বাংলাদেশ জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

মালয়েশিয়ার প্রিন্সকোর্ট হাসপাতালে চিকিৎসাধীন মির্জা আব্বাসের সঙ্গে দেখা করেন সেক্রেটারি জেনারেল।

মঙ্গলবার (১৯ মে) বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভেরিফায়েড ফেসবুক পেইজে এ তথ্য জানানো হয়।

এ সময় তার চিকিৎসার সর্বশেষ অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন এবং দ্রুত সুস্থতা কামনা করে দোয়া করেন। জামায়াত সেক্রেটারির সঙ্গে উপস্থিত ছিলেন ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন (এমপি)।

Related posts

প্রধানমন্ত্রীকে গালিগালাজের অভিযোগে গ্রেপ্তার সিফাতকে ছেড়ে দেওয়ার আহ্বান জামায়াত আমিরের

মানুষ বলছে, আর কখনো বিএনপিকে ভোট দেব না: অলি আহমদ

লংমার্চে বাধা দিলে ৬ দফা এক দফায় পরিণত হবে: নাহিদ ইসলাম