সাংবাদিক দম্পতি শাকিল-রুপার জামিন, তবে মুক্তি পাচ্ছেন না এখনই

জুলাই গণঅভ্যুত্থানের ঘটনায় দায়ের করা হত্যাসহ ১৩টি মামলার মধ্যে সাংবাদিক দম্পতি ফারজানা রূপাকে ছয় এবং শাকিল আহমেদকে পাঁচ মামলায় জামিন দিয়েছেন হাইকোর্ট।

তবে তাদের প্রত্যেকের একটি করে মামলার এখনও জামিন হয়নি। ফলে সব মামলায় জামিন না হওয়ায় তারা এখনই কারামুক্তি পাচ্ছেন না বলে জানিয়েছেন আইনজীবীরা।

সোমবার (১১ মে) বিচারপতি কে এম জাহিদ সারোয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

মামলায় আসামিদের জামিনের পক্ষে শুনানি করেন আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক।

শুনানিতে আসামিপক্ষের আইনজীবী বলেন, জুলাই হত্যাকাণ্ডের সঙ্গে সাংবাদিক দম্পতি শাকিল-রূপার কোনো সম্পৃক্ততা নেই।

আর রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলেন, আসামিরা দোষী কিনা, তা তদন্তেই বেড়িয়ে আসবে।

এর আগে, গত ২১ এপ্রিল তাদের জামিন আবেদনের ওপর শুনানি হয় হাইকোর্টে। পরে আদেশের জন্য দিন ধার্য করা হলেও তা পিছিয়ে যায়।

Related posts

৬৫ হাজার ৫১৭ কোটি টাকার ১৬ প্রকল্প নিয়ে একনেক সভা শুরু

চার দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

সরকারি দপ্তরে ডিজিটাল হাজিরা নিশ্চিত করার তাগিদ