বিকালে শুরু হচ্ছে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎ

বিএনপির সংরক্ষিত নারী আসনের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার শুক্রবার (১৭ এপ্রিল) বিকাল থেকে শুরু হবে। মনোনয়ন বোর্ডের বৈঠকে থাকবেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানসহ স্থায়ী কমিটির সদস্যরা।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি এক সংবাদ সম্মেলনে এ কথা জানান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি জানান, সংরক্ষিত নারী আসনে মনোনয়নপ্রত্যাশীদের অনেকেই ফরম জমা দিয়েছেন। সেই প্রেক্ষিতে দলের মনোনয়ন বোর্ড শুক্রবার বিকাল ৩টা থেকে সাক্ষাৎকার গ্রহণ করবে। চলবে শনিবার বিকাল ৩টা পর্যন্ত।

রিজভী আরও জানান, শুক্রবার প্রথম দিনে রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও ফরিদপুর বিভাগ এবং শনিবার চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের সংরক্ষিত নারী আসনের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া হবে।

Related posts

প্রধানমন্ত্রীকে গালিগালাজের অভিযোগে গ্রেপ্তার সিফাতকে ছেড়ে দেওয়ার আহ্বান জামায়াত আমিরের

মানুষ বলছে, আর কখনো বিএনপিকে ভোট দেব না: অলি আহমদ

লংমার্চে বাধা দিলে ৬ দফা এক দফায় পরিণত হবে: নাহিদ ইসলাম