মন্ত্রীর চাঁদাবাজির বৈধতা দেওয়া স্বৈরাচারের পদাঙ্ক অনুসরণের শামিল

পরিবহন মাফিয়াদের আনুকল্য পেতে নতুন সড়ক মন্ত্রীর দায়িত্ব নিয়ে পরিবহনে চাঁদাবাজির বৈধতা দেওয়া পতিত স্বৈরাচারের পদাঙ্ক অনুসরণের শামিল বলে মনে করেন বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। গতকাল শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী এ কথা বলেন।

বিবৃতিতে বলা হয়, পতিত স্বৈরাচারের সময়ে পরিবহনে চাঁদাবাজি শিল্পের পর্যায়ে পৌঁছেছিল। কতিপয় পরিবহন মালিক শ্রমিক নেতারা আঙ্গুল ফুলে কলাগাছ হয়েছে, অনেকে শত শত বাসের মালিক হয়েছে। পুলিশের কিছু অসাধু কর্মকর্তা এমন চাঁদাবাজি ও নৈরাজ্য সাথে জড়িত হয়ে পড়ায় সাধারণ মানুষ এর প্রতিবাদ করার সাহস পায়নি।

এতে বলা হয়, বিএনপির সরকারের একজন নতুন মন্ত্রীর এমন বক্তব্যে দেশবাসী হতাশ হয়েছে। পরিবহনে চাঁদাবাজির কারণে নিম্নআয়ের মানুষের বাসভাড়া বেড়ে যাচ্ছে, পণ্যমূল্য বৃদ্ধির কারণে সরকারকে বিব্রত করছে।

Related posts

৬৫ হাজার ৫১৭ কোটি টাকার ১৬ প্রকল্প নিয়ে একনেক সভা শুরু

চার দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

সরকারি দপ্তরে ডিজিটাল হাজিরা নিশ্চিত করার তাগিদ