আমাদের উচিত শহীদদের আকাঙ্ক্ষার বাংলাদেশ গড়া

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমাদের উচিত শহীদদের আকাঙ্ক্ষার বাংলাদেশ গড়া। যারা রক্ত দিয়েছেন তাদের রক্ত কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া হবে না। সোমবার আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতির উদ্দেশে ভাষণে তিনি এ কথা বলেন।

এর আগে রোববার এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমের (চরমোনাই পীর) ভাষণ বিটিভিতে সম্প্রচার করা হয়।

ত্রয়োদশ নির্বাচনে মোট ভোটার ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৩২ জন।

Related posts

প্রধানমন্ত্রীকে গালিগালাজের অভিযোগে গ্রেপ্তার সিফাতকে ছেড়ে দেওয়ার আহ্বান জামায়াত আমিরের

মানুষ বলছে, আর কখনো বিএনপিকে ভোট দেব না: অলি আহমদ

লংমার্চে বাধা দিলে ৬ দফা এক দফায় পরিণত হবে: নাহিদ ইসলাম