Home জাতীয় “অনিয়মের বিরুদ্ধে পেশাদারিত্বের সঙ্গে দাঁড়াতে হবে” : ওবায়দুর রহমান শাহীন

“অনিয়মের বিরুদ্ধে পেশাদারিত্বের সঙ্গে দাঁড়াতে হবে” : ওবায়দুর রহমান শাহীন

A+A-
Reset

প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর উদ্যোগে এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সহযোগিতায় বরিশালে দুই দিনব্যাপী নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে। গত ২০ ও ২১ জানুয়ারি বরিশাল প্রেসক্লাবের সভাকক্ষে আয়োজিত এই প্রশিক্ষণে বরিশালের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রায় অর্ধশত সাংবাদিক অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণ শেষে অনুষ্ঠিত সমাপনী ও সনদ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)-এর সভাপতি ওবায়দুর রহমান শাহীন। প্রশিক্ষণ পরিচালনা করেন দৈনিক আমার দেশ পত্রিকার ডেপুটি এডিটর সুলতান মাহমুদ, দ্য ডেইলি স্টারের সিনিয়র রিপোর্টার মো. বাহারাম খান এবং পিআইবির সমন্বয়ক জিলহাজ উদ্দিন নিপুন।

প্রধান অতিথির বক্তব্যে বিএফইউজে সভাপতি ওবায়দুর রহমান শাহীন বলেন, “সাংবাদিকরা একই সঙ্গে এই দেশের নাগরিক। গণতন্ত্র ও গণভোটের স্বার্থে আমাদের দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। সাধারণ মানুষকে গণভোটের গুরুত্ব ও প্রক্রিয়া সম্পর্কে সচেতন করা সাংবাদিকদের অন্যতম কর্তব্য।” তিনি আরও বলেন, “নির্বাচনকালীন সময়ে যেখানেই অনিয়ম হবে, সেখানেই সাংবাদিকদের পেশাদারিত্বের সঙ্গে রুখে দাঁড়াতে হবে। সত্য ও ন্যায়ের পক্ষে অবস্থান নেওয়াই সাংবাদিকতার মূল চেতনা।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হুমায়ুন কবির, বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আযাদ আলাউদ্দীন, সাধারণ সম্পাদক মো. হাফিজুর রহমান হিরা, বরিশাল প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক এম. মোফাজ্জেল এবং রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ।

অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী সাংবাদিকদের মাঝে সনদ বিতরণ করা হয়। বক্তারা আশা প্রকাশ করেন, এই প্রশিক্ষণের মাধ্যমে সাংবাদিকরা নির্বাচনকালীন দায়িত্ব পালনে আরও সচেতন, দক্ষ ও পেশাদার হয়ে উঠবেন।

এ সম্পর্কিত আরও সংবাদ

সোস্যাল মিডিয়াতে আমরা