Home সারাদেশ ঈদগাঁওয়ে সাজাপ্রাপ্ত আসামি শাহে নেওয়াজ গ্রেপ্তার

ঈদগাঁওয়ে সাজাপ্রাপ্ত আসামি শাহে নেওয়াজ গ্রেপ্তার

A+A-
Reset

এইচ এন আলম, কক্সবাজার প্রতিনিধিঃ কক্সবাজারের ঈদগাঁওয় বিশেষ অভিযান চালিয়ে ৬ মাসের সাজাপ্রাপ্ত ৩টি সিআর মামলার আসামি শাহ নেওয়াজ আলমকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। 

বৃহষ্পতিবার (৮ জানুয়ারি) সকালে গ্রেপ্তারকৃত সাজাপ্রাপ্ত আসামী শাহ নেওয়াজ আলমকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। গ্রেপ্তারকৃত শাহে নেওয়াজ আলম উপজেলার ইসলামপুর ইউনিয়নের উত্তর খাঁনঘোনা গ্রামের মৃত ফরিদুল আলমের ছেলে।

পুলিশ জানায়, বুধবার রাত সাড়ে ১১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিত্বে বিশেষ অভিযান চালিয়ে নাপিতখালী 
বটতল এলাকা থেকে আসামি শাহে নেওয়াজ আলমকে  গ্রেপ্তার করা হয়। 

ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম শিফাতুল মাজদার জানান, গ্রেপ্তারকৃত সাজাপ্রাপ্ত আসামি 

শাহে নেওয়াজ আলমকে বিজ্ঞ আদালতের মাধ্যেমে জেল হাজতে প্রেরন করা হয়েছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এ সম্পর্কিত আরও সংবাদ

সোস্যাল মিডিয়াতে আমরা