Home সারাদেশ সেন্টমার্টিনগামী জাহাজে আগুন, কর্মচারি নিহত

সেন্টমার্টিনগামী জাহাজে আগুন, কর্মচারি নিহত

A+A-
Reset

এইচ এন আলম, কক্সবাজার প্রতিনিধিঃ কক্সবাজারের নুনিয়াছড়া বিআইডব্লিউটিএ ঘাটে সেন্টমার্টিনগামী পর্যটকবাহী জাহাজ ‘দ্যা আটলান্টিক ক্রুজ’–এ আগুন লেগে এক কর্মচারী নিহত হয়েছেন। অল্পের জন্য রক্ষা পেয়েছেন ঘাটে অপেক্ষারত ১৯৩ জন পর্যটক।

২৭ ডিসেম্বর যাত্রী তুলতে জাহাজটি ঘাটে ভিড়ানোর সময় ইঞ্জিনরুমে আগুন ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ও কোস্টগার্ড আগুন নিয়ন্ত্রণে কাজ করে। পরে জাহাজের একটি কক্ষ থেকে দগ্ধ অবস্থায় কর্মচারী নুর কামালের (৩৫) মরদেহ উদ্ধার করা হয়। তিনি আগুন লাগার সময় ঘুমিয়ে ছিলেন বলে জানা যায়। তার বাড়ি টেকনাফের হ্নীলা বলে জানা গেছে।

এ সম্পর্কিত আরও সংবাদ

সোস্যাল মিডিয়াতে আমরা